✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে টপকে ছয়ে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১২, | ২২:০৬:০৭ |

বাংলাদেশ মিরপুর টেস্টে পাকিস্তানকে হারিয়ে শুধু সিরিজেই এগিয়ে যায়নি, উন্নতি করেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও। ১০৪ রানের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে দুই ধাপ এগিয়ে এখন ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

সিরিজ শুরুর আগে বাংলাদেশ ছিল আট নম্বরে। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর নাজমুল হোসেন শান্তর দল পেছনে ফেলেছে পাকিস্তানকে। একই সঙ্গে তালিকায় বাংলাদেশের নিচে নেমে গেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

চলমান চক্রে এখন পর্যন্ত বাংলাদেশ তিনটি টেস্ট খেলেছে। যেখানে একটি জয়, একটি হার এবং একটি ড্র রয়েছে তাদের। এতে বাংলাদেশের পয়েন্ট শতাংশ দাঁড়িয়েছে ৪৪.৪৪।

অন্যদিকে সমান তিন ম্যাচ খেলে পাকিস্তানের পয়েন্ট শতাংশ ৩৩.৩৩। ইংল্যান্ড ১০ টেস্টে ৩১.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে এবং ওয়েস্ট ইন্ডিজ রয়েছে সবার নিচে।

বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আট ম্যাচ খেলে তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড এবং এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ভারত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..