✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাতীয় দলে ফিরতে চান সুয়ারেজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৯, | ১৭:৫৩:২৯ |

দীর্ঘ বিরতির পর আবারও উরুগুয়ের জার্সিতে দেখা যেতে পারে লুইস সুয়ারেজকে। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলে ফেরার দরজা খোলা রেখেছেন অভিজ্ঞ এই স্ট্রাইকার।

২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সুয়ারেজ। সে সময় তিনি কোচ মার্সেলো বিয়েলসার বিরুদ্ধে ড্রেসিংরুমে বিভাজন তৈরির অভিযোগ তুলেছিলেন। তবে এবার নিজের অবস্থান কিছুটা নরম করেছেন উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

সুয়ারেজ বলেছেন, ‘জাতীয় দল যদি আমাকে প্রয়োজন মনে করে, বিশেষ করে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট সামনে থাকলে, আমি কখনো না বলব না।’

তিনি আরও জানান, তরুণদের সুযোগ করে দিতেই সরে দাঁড়িয়েছিলেন। পাশাপাশি অতীতে কিছু মন্তব্যের জন্য দুঃখ প্রকাশও করেছেন এই ফরোয়ার্ড।

সাবেক লিভারপুল ও বার্সেলোনা তারকা আন্তর্জাতিক ফুটবেলে ১৪৩ ম্যাচে করেছেন ৬৯ গোল। ২০১০ সাল থেকে চারটি বিশ্বকাপে খেলেছেন তিনি। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ‘এইচ’ গ্রুপে উরুগুয়ের প্রতিপক্ষ সৌদি আরব, কেপ ভার্দে ও স্পেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..