✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রিয়ালে ফিরতে মরিনহোর কঠিন শর্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৯, | ১৭:৪৬:৩৮ |

আবারও রিয়াল মাদ্রিদ-এ ফিরতে পারেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। ইউরোপীয় ফুটবলে এমন গুঞ্জন জোরালো হলেও নিজের দ্বিতীয় অধ্যায় শুরুর আগে বেশকিছু কঠিন শর্ত দিয়েছেন এই অভিজ্ঞ কোচ।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, বর্তমান কোচ আলভারো আরবেলোয়া -এর অধীনে প্রত্যাশা পূরণ করতে পারছে না রিয়াল। মৌসুম শেষের আগেই ড্রেসিংরুমে অস্থিরতা ও কোচিং স্টাফ নিয়ে অসন্তোষ বাড়তে থাকায় নতুন করে মরিনহোকেই ভরসা হিসেবে দেখছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে রিয়ালকে একাধিক শিরোপা এনে দিয়েছিলেন মরিনহো। সেই সফলতার স্মৃতি থেকেই তাকে ফেরানোর চেষ্টা চলছে বলে জানা গেছে। বর্তমানে বেনফিকা–র দায়িত্বে থাকা এই কোচের সঙ্গে তার এজেন্ট জর্জে মেন্ডেস -এর মাধ্যমে আলোচনা চলছে।

তবে ফিরতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন মরিনহো। এর মধ্যে রয়েছে -কমপক্ষে দুই বছরের চুক্তি, স্কোয়াড ও ড্রেসিংরুমে পূর্ণ নিয়ন্ত্রণ, খেলোয়াড়দের প্রভাবমুক্ত কোচিং ব্যবস্থা এবং নিজের পছন্দের কোচিং স্টাফ নিয়োগের স্বাধীনতা।

এ ছাড়া বর্তমান ফিটনেস কোচ আন্তোনিও পিন্তুসকে সরানোর দাবি, মেডিক্যাল বিভাগের ওপর সরাসরি নজরদারি, মিডিয়ায় সীমিত ভূমিকা এবং বর্তমান দলের অন্তত সাতজন খেলোয়াড়কে বাদ দেওয়ার পরিকল্পনাও রয়েছে তার।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ক্লাবের অন্য কোনো কর্মকর্তার সঙ্গে নয় শুধু সভাপতি পেরেজের সঙ্গেই সরাসরি কাজ করতে চান মরিনহো। পাশাপাশি দীর্ঘ বাণিজ্যিক প্রাক-মৌসুম সফরের বদলে সীমিত প্রস্তুতি ম্যাচের পক্ষেও অবস্থান নিয়েছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..