✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জন্মদিনে মুশফিকের ব্যাটে দারুণ ফিফটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৯, | ১২:৪৬:১৭ |
নিজের বিশেষ দিনে ব্যাট হাতে দারুণ এক ইনিংস উপহার দিলেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে অভিজ্ঞতা ও ধৈর্যের মিশেলে তিনি তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের ২৯তম অর্ধশতক।

ক্যারিয়ারের ১০১তম টেস্ট খেলতে নেমে মুশফিকুর রহিম আজকের দিন শুরু করেছিলেন ৪৮ রানে অপরাজিত থেকে। এসময় অন্য প্রান্তে ছিলেন লিটন দাস, যার সংগ্রহ ছিল ৮ রান। দিনের খেলা শুরু হওয়ার পর চতুর্থ ওভারের দ্বিতীয় বলে শাহীন আফ্রিদির ওভারে এক ডেলিভারিতে সিঙ্গেল নিয়ে ১১৪ বলে ফিফটি পূর্ণ করেন মুশফিক। তার ইনিংসটি সাজানো ছিল ৬টি চারে।

বাংলাদেশ দলের এই নির্ভরতার প্রতীক আজ ৩৯ বছরে পা রেখেছেন। জন্মদিনের সকালটি সতীর্থদের সঙ্গে কেক কেটে উদযাপন করেন তিনি। পরে সেই কেক গ্রাউন্ডসম্যানদের মধ্যেও ভাগ করে দেন- যা তার সহজাত মানবিকতারই প্রতিফলন।

১৩টি টেস্ট সেঞ্চুরির মালিক মুশফিকের জন্য জন্মদিনের এই ফিফটি নিঃসন্দেহে বিশেষ। তবে ইনিংসটি তিন অঙ্কে নিতে পারলে সেটিই হতে পারে দিনের সবচেয়ে বড় অর্জন।

এই অর্ধশতকের মাধ্যমে টানা তিন ইনিংসে ৫০ বা তার বেশি রানের দেখা পেলেন তিনি। গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে আগের দুই ইনিংসে তার স্কোর ছিল ৫৩ ও ১০৬। অভিজ্ঞ এই ব্যাটারের ব্যাটে ভর করেই বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..