✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদ থেকে তাড়াতে একজোট ২০ লাখ সমর্থক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৬, | ১৪:৩৩:৩৭ |
রিয়াল মাদ্রিদে এখন রীতিমতো ঝড় চলছে। এর কেন্দ্রে আছেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় আর লা লিগায় বার্সেলোনার চেয়ে অনেক পিছিয়ে থাকার মাঝে হতাশ সমর্থকরা। এরই মধ্যে এখন সরাসরি এমবাপ্পের বিরুদ্ধে মাঠে নেমেছেন অনেকে।

বিতর্কের শুরু একটি ছবি থেকে। চোট নিয়ে এখন মাঠের বাইরে এমবাপ্পে। কিন্তু সেই সময়েই তাকে ছুটি কাটাতে দেখা গেছে। ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সমর্থক তাতেই মেজাজ হারিয়ে বসেন।

এরপরই অনলাইনে শুরু হয় ‘এমবাপ্পে আউট’ নামের একটি পিটিশন। এটি ক্লাবের সঙ্গে সরাসরি যুক্ত নয়। তবে অল্প সময়ের মধ্যে ২০ লাখেরও বেশি সমর্থক এতে সই করেছেন। রিয়াল মাদ্রিদ সমর্থকদের মনের অবস্থা বোঝাতে এই সংখ্যাই যথেষ্ট।

এই ধরনের পিটিশন সাধারণত ক্লাবের সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলে না। তবে সমর্থকদের মেজাজ কোথায় আছে সেটা স্পষ্ট করে দেয়।

এখন এমবাপ্পের প্রতিটি পদক্ষেপ নজরদারির মধ্যে আছে। মাঠে বা মাঠের বাইরে, সব কিছুতেই নজর রাখছেন সমর্থকরা। ক্লাব এখনও কোনো পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেয়নি। তবে সমর্থকদের বার্তা পরিষ্কার, ধৈর্যের বাঁধ ভাঙতে বেশি সময় নেই।

রিয়ালের মৌসুমটা প্রায় শেষই হয়ে গেছে। চলতি মৌসুমে তাদের ভাগ্যটা নির্ধারিত প্রায় হয়ে গেছে। তবে এই সময়ে এসে এমবাপ্পের ভবিষ্যতটাও নির্ধারিত হয়ে যেতে পারে আগামী কয়েক দিনে। সমর্থকদের আক্রোশ অন্তত তাই বলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..