✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টিকা নিলেন রাণি এলিজাবেথ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-১০, | ০৫:১৯:১৯ |

ব্রিটেনের রাণি দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী এডিনবার্গের ডিউক প্রিন্স ফিলিপ করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

বাকিংহ্যাম প্যালেসের মুখপাত্র শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

উইন্ডসর প্রাসাদে রাজপরিবারের একজন চিকিৎসকের কাছে রানি ও তার স্বামী করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

লকডাউনের পর থেকে ৯৪ বছর বয়সী রানি এবং ৯৯ বছর বয়সী ফিলিপ উইন্ডসর প্রসাদেই অবস্থান করছেন।

২০২০ সালের মার্চে এ রাজদম্পতির ছেলে প্রিন্স চার্লসের (৭২) করোনা ধরা পড়ে।

মহামারী করোনা থেকে বাঁচতে যুক্তরাজ্যে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..