✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনাভাইরাস: টিকা নিলেন সৌদি বাদশা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-০৯, | ০৫:১৩:২১ |

এবার করোনার টিকা নিলেন সৌদি আরবের বাদশা সালমান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ম শহরে বাদশা সালমান (৮৫) করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছে। দেশটির সরকারি গণমাধ্যম বাদশা সালমানের টিকা নেওয়ার ছবি প্রকাশ করেছে।

ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রথম চালান পাওয়ার পর গত ১৭ ডিসেম্বর থেকে দেওয়া শুরু করে সৌদি আরব।

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তিন ধাপে টিকা দেওয়ার কার্যক্রম চলবে। এরমধ্যে প্রথম ধাপে রয়েছে ৬৫ বছরের বেশি বয়সীদের এবং যারা দীর্ঘদিন ধরে অসুস্থ অথবা যারা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

এছাড়া দ্বিতীয় ধাপে রয়েছে ৫০ বছরের বেশি বয়সীদের এবং শেষ ধাপ হচ্ছে সবাইকে টিকা দেওয়া হবে। এর আগে গত মাসে করোনার টিকা নেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..