✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ব্যাট ছুঁড়ে শাস্তি পেলেন নিগার সুলতানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৪, | ১৯:৪৩:৩৪ |

শ্রীলঙ্কার বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে অসংযত আচরণের কারণে শাস্তি পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের দায়ে নিগারকে তিরস্কার করা হয়েছে এবং তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এই ধারায় ম্যাচ চলাকালে ক্রিকেট সরঞ্জাম বা মাঠের উপকরণের অপব্যবহারকে অপরাধ হিসেবে ধরা হয়।

ঘটনাটি ঘটে সিলেটে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে। বৃষ্টির কারণে ৯ ওভারে নেমে আসা ম্যাচে ৮৮ রানের লক্ষ্য তাড়া করছিল বাংলাদেশ। শেষ ওভারে দলের প্রয়োজন ছিল ১৪ রান। প্রথম বলেই ক্যাচ দিয়ে আউট হন নিগার। আউট হওয়ার পর হতাশা থেকে মেজাজ হারিয়ে মাঠ ছাড়ার আগে ব্যাট মাটিতে ছুঁড়ে মারেন তিনি।

নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাস-এর দেওয়া শাস্তি মেনে নিয়েছেন নিগার। ফলে এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচটি ৩ রানে হেরে যায় বাংলাদেশ। এর ফলে শ্রীলঙ্কার কাছে সিরিজে হোয়াইটওয়াশড হয় স্বাগতিকরা।

উল্লেখ্য, একই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পান নাহিদা আক্তার ও শারমিন সুলতানা। তাদের প্রত্যেককে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয় এবং একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..