✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মেসির রেকর্ড ভাঙলেন পেদ্রি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৩, | ২০:৪৮:১৭ |
বার্সেলোনার জার্সিতে অসংখ্য রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এবার তার গড়া একটি রেকর্ড ভেঙে নিজের নামে করে নিয়েছেন তরুণ মিডফিল্ডিার পেদ্রি। ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ের রাতে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। হানসি ফ্লিকের অধীনে পুনরুজ্জীবিত বার্সেলোনার মাঝমাঠের প্রাণভোমরা হিসেবে নিজেকে আবারও প্রমাণ করলেন ২৩ বছর বয়সী এই স্প্যানিশ তারকা।

ওসাসুনার মাঠ এল সাদারে বার্সেলোনার হয়ে নিজের ২০০তম ম্যাচ শুরুর রেকর্ড গড়েন পেদ্রি। মাত্র ২৩ বছর ১৫৯ দিন বয়সে তিনি এই উচ্চতায় পৌঁছান।

এর আগে এই রেকর্ডটি ছিল লিওনেল মেসির দখলে, যিনি ২৩ বছর ২২৭ দিন বয়সে বার্সার হয়ে ২০০টি ম্যাচ শুরুর মাইলফলক ছুঁয়েছিলেন। মেসির পাশাপাশি পেদ্রি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি জাভি হার্নান্দেজের পূর্বের রেকর্ডকেও।

কোচ হানসি ফ্লিকের দলে পেদ্রি এখন অপরিহার্য এক খেলোয়াড়। গাভির মতো প্রতিভাবান খেলোয়াড় দলে থাকলেও পেদ্রির টেকনিক্যাল দক্ষতা এবং সৃজনশীলতাকে দলের মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। চলতি লা লিগা মৌসুমে এখন পর্যন্ত ২৬টি ম্যাচে মাঠে নেমে তিনি ২ গোল করার পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করেছেন।

পেদ্রির এই দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা বর্তমানে দ্বিতীয় স্থানের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে রয়েছে। লিগের বাকি মাত্র ৪টি ম্যাচ। বার্সেলোনার লক্ষ্য এখন ১০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করা। তবে এই পথ সহজ হবে না, কারণ সামনেই রয়েছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হাই-ভোল্টেজ এল ক্লাসিকো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..