✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পাঁচ বছর পর ক্যারিবীয় সফরে শ্রীলঙ্কা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৩, | ২০:৩৪:৩৪ |
দীর্ঘ পাঁচ বছর পর আবারও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। ২০২৬ সালের জুন ও জুলাই মাসে আয়োজিত এই সফরে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে লঙ্কানরা।

মূলত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর লক্ষ্যেই এই সফরের পরিকল্পনা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসসিএল)।

সফরের শুরুতেই হবে ওয়ানডে সিরিজ, যার সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে জ্যামাইকার ঐতিহাসিক স্যাবিনা পার্কে। এরপর একই ভেন্যুতে হবে টি-টোয়েন্টি লড়াই। সিরিজের শেষ ভাগে অ্যান্টিগায় হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেওয়ার পর লঙ্কান ক্রিকেটে পরিবর্তনের হাওয়া বইছে। কোচ সনাথ জয়াসুরিয়ার পদত্যাগের পর দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ গ্যারি কার্স্টেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে লঙ্কান ক্রিকেটের ট্রান্সফরমেশন কমিটিতে যুক্ত করা হয়েছে কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে।

যদিও অধিনায়ক হিসেবে আস্থা রাখা হয়েছে দাসুন শানাকার ওপরই। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া দল নিয়ে সফল হতে মরিয়া লঙ্কানরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..