ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৩, | ১৭:৩৬:৪৯ |
আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারত। ১৫ সদস্যের এই দলে সবচেয়ে বড় চমক তরুণ পেসার নন্দিনী শর্মা। প্রথমবারের মতো ভারত দলে সুযোগ পেয়েছেন তিনি।

দলের নেতৃত্বে থাকছেন হরমনপ্রীত কৌর, আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মান্ধানা। স্কোয়াডে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার যশস্তিকা ভাটিয়া এবং অলরাউন্ডার রাধা যাদব। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই দলটি ইংল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে।

সম্প্রতি ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে নজরকাড়া পারফরম্যান্স করেছেন নন্দিনী। দিল্লির হয়ে খেলতে নেমে ১৭ উইকেট নিয়ে আলোচনায় আসেন তিনি। ইনজুরির কারণে আমানজ্যোত কৌর ছিটকে যাওয়ায় তার জায়গাতেই সুযোগ পান এই তরুণ পেসার। একই কারণে দলে নেই কাশভী গৌতম, যার হাঁটুতে অস্ত্রোপচার প্রয়োজন।

দীর্ঘদিন চোটে থাকার পর দলে ফিরেছেন যশস্তিকা ভাটিয়া। গত বছর এসিএল ইনজুরির পর অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে। এছাড়া স্কোয়াডে সুযোগ পেয়েছেন রাধা যাদবও। তবে জায়গা হয়নি আনুশকা শর্মা এবং উমা চেট্রির।



অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে গড়া এই দল নিয়ে বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা ভারতের।

ভারত স্কোয়াড
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিকা ঘোষ, অরুন্ধতী রেড্ডি, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রী চরণি, শ্রেয়াঙ্কা পাতিল, ভারতী ফুলমালি, যশস্তিকা ভাটিয়া, নন্দিনী শর্মা এবং রাধা যাদব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..