সৌরভের অফিসে পুলিশি হানা? তেড়ে এলেন দাদা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৩, | ১৭:৩৫:০৭ |
সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই বাঙালির আবেগ। সেই সৌরভের অফিসেই কি না পুলিশের রেড! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক মহিলা সৌরভের সামনে এসে বলছেন, ‘দাদা, আপনার অফিসে রেড পড়েছে।’ এই শুনেই চমকে ওঠেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। পাশের কেউ একজন সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে থাকলে সৌরভ তাঁকে বাধা দেন এবং ক্যামেরা সরিয়ে নিতে বলেন।

ভিডিওটি সামনে আসতেই নেটিজেনদের মধ্যে গুঞ্জন শুরু হয়। প্রশ্ন ওঠে, ১২৫ কোটি টাকার বিপুল অঙ্কের চুক্তিতে ‘বিগ বস বাংলা’র সঞ্চালনা করার সিদ্ধান্ত নিতেই কি কোনো আইনি বিপাকে পড়লেন মহারাজ? উল্লেখ্য, শোনা যাচ্ছে পারিশ্রমিক নিয়ে অসন্তুষ্টির কারণেই দীর্ঘদিনের ‘দাদাগিরি’ ছেড়ে চার বছরের জন্য বিগ বসের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। বদলেছে চ্যানেল। জি বাংলা ছেড়ে দাদা এখন স্টার জলসায়।

তবে এই ভিডিওটি আসলেই কোনও প্রচার কৌশল। অনেকেই মনে করছেন, এটি নতুন প্রজেক্টের প্রচার বা নিছকই ‘প্র্যাঙ্ক’ ভিডিও। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে দর্শকদের নজর কাড়তে প্রায়শই এই ধরনের ‘স্ক্রিপ্টেড’ বা সাজানো ভিডিও ভাইরাল করা হয়। সৌরভের এই ভিডিওটিও সম্ভবত তেমনই কোনও একটি প্রচারমূলক কৌশলের অংশ। ভিডিওতে সৌরভের প্রতিক্রিয়া বা আশেপাশের পরিবেশ দেখে অনেক নেটিজেনেরই দাবি, এটা শ্যুটিং সেট। রোস্টি প্রিয়াঙ্কা নামের যে প্রোফাইল থেকে এই ভিডিয়ো শেয়ার হয়েছে, তিনিও ডিজিটাল ক্রিয়েটার।



তাঁর এই ভিডিয়ো ইতিমধ্যেই এক মিলিয়ন অর্থাৎ ১০ লাখ ভিউজ ছুঁয়েছে। মাত্র ১০ সেকেন্ডের এই ভিডিয়োর শুরুতেই এক মহিলা হন্তদন্ত হয়ে সৌরভের সামনে এসে বলেন, ‘দাদা রেড পড়েছ।’ ফোনে মুখ গুঁজে থাকা সৌরভের কথা শুনেই চমকে উঠেন, হিন্দিতে বলেন- ‘কখন (রেড পড়ল)?’ জবাব মেলে- ‘এই তো এখনই’। এরপরই গোটা ঘটনা ক্যামেরাবন্দি হচ্ছে দেখে মুঠোফোন বন্ধ করার নির্দেশ দেন সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই এক অনন্য ব্যক্তিত্ব। মাঠের ক্রিকেট থেকে শুরু করে টেলিভিশনের সঞ্চালনা— সব ক্ষেত্রেই তিনি সফল। ‘দাদাগিরি’র দশটি সফল সিজন শেষ করে এবার তাঁর বড় পর্দায় ফেরা বা বড় বাজেটের ওটিটি প্রোজেক্টের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে জল্পনা ছিলই। এই আবহে ‘পুলিশের হানা’র খবরটি আসলে তাঁর কোনও নতুন শোর টিজার কি না, সেটাই এখন দেখার।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে এই নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে অধিকাংশ নেটিজেনই মনে করছেন, এটি সম্ভবত একটি বিনোদনমূলক ভিডিও, যার আসল রহস্য খুব শীঘ্রই উন্মোচিত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..