✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইউরোপে মডার্নার টিকা প্রয়োগের অনুমতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-০৬, | ০৪:২৬:৪৬ |

ফাইজারের পর আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার উদ্ভাবিত টিকা প্রয়োগের অনুমতি দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি।

বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এক টুইট বার্তায় মডার্না উদ্ভাবিত করোনার টিকাকে আনুষ্ঠানিক অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে তারা। ফলে এখন থেকে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো চাইলে ফাইজারের পাশাপাশি মডার্নার টিকাও ব্যবহার করতে পারবে।

এর আগে গত ১৯ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে মডার্না উদ্ভাবিত এমআরএনএ-১২৭৩ টিকাকে জরুরিভিত্তিতে প্রয়োগের অনুমতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা এবং ইসরায়েলেও ছাড়পত্র পেয়েছে এ টিকা।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, চূড়ান্তভাবে করোনা নির্মূল করতে হলে কোনও একটি জনগোষ্ঠীর শতকরা ৬৫ থেকে ৭০ ভাগ মানুষের শরীরে করোনা প্রতিরোধে কার্যকরী অ্যান্টিবডির উপস্থিতি থাকতে হবে। এরই অংশ হিসেবে তিনি ধাপে ধাপে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো থেকে কমপক্ষে ৪৫০ মিলিয়ন মানুষকে টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছেন।

ইউরোপিয়ান ইউনিয়ন ইতোমধ্যে ফাইজার, মডার্না, জ্যানসেন ফার্মাসিউটিক্যাল এনভি, কিউরভ্যাক, অ্যাস্ট্রোজেনকা, সানোফি, গ্ল্যাক্সোস্মিথ ক্লাইনসহ টিকা সরবারহকারী প্রতিষ্ঠানগুলোর সাথে ৩০০ মিলিয়ন ডোজের টিকা ক্রয়ের অগ্রিম চুক্তি স্বাক্ষর করে রেখেছে। এর অংশ হিসেবে ফাইজার এবং বায়োএনটেকের কাছ থেকে ১০০ মিলিয়ন এবং মডার্নার কাছ থেকে ১৮০ মিলিয়ন ডোজ টিকা ক্রয়ের ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন।

ফাইজারের মতো মডার্নারও দাবি, তাদের উদ্ভাবিত টিকাটি করোনা প্রতিরোধে ৯৪.৫ শতাংশ কার্যকর। তবে ফাইজার এবং বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকাটি সংরক্ষণ করতে মাইনাস ৯৪ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার প্রয়োজন, সেখানে সাধারণ রেফ্রিজারেটরের তাপমাত্রায় অর্থাৎ ৩৫.৬ ডিগ্রি ফারেনহাইট থেকে ৪৬.৪ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এ এমআরএনএ-১২৭৩ টিকাটি সংরক্ষণ করা সম্ভব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..