✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন পুনরুদ্ধারে দুই বছর লাগবে: আইইএ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৮, | ১২:৫২:০৬ |
ফাতিহ বিরল বলেন, ইরানে যুদ্ধ শুরু হওয়ার আগে পথে থাকা জ্বালানি তেল ও গ্যাসের চালান এরই মধ্যে গন্তব্যে পৌঁছে গেছে, যা সরবরাহ ঘাটতির প্রভাব কিছুটা কমিয়েছে

চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ব্যাহত হওয়া জ্বালানি উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরতে প্রায় দুই বছর সময় লাগবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। খবর রয়টার্স।

সুইস সংবাদপত্র নয়য়ে জুর্খার সাইটুং-কে আজ দেয়া এক সাক্ষাৎকারে আইইএ প্রধান ফাতিহ বিরল বলেন, ‘এটি দেশভেদে ভিন্ন হবে। যেমন সৌদি আরবের তুলনায় ইরাকে জ্বালানি খাত পুনরুদ্ধারে অনেক বেশি সময় লাগবে। তবে আমরা সামগ্রিকভাবে ধারণা করছি, যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরতে প্রায় দুই বছর সময় লাগবে।’

বিরল আরো বলেন, ইরানে যুদ্ধ শুরু হওয়ার আগে পথে থাকা জ্বালানি তেল ও গ্যাসের চালান এরই মধ্যে গন্তব্যে পৌঁছে গেছে, যা সরবরাহ ঘাটতির প্রভাব কিছুটা কমিয়েছে।

তিনি বলেন, ‘কিন্তু মার্চ মাসে কোনো নতুন ট্যাংকার লোড করা হয়নি। এশিয়ার বাজারে জ্বালানি তেল, গ্যাস বা জ্বালানির কোনো নতুন সরবরাহ হয়নি। এ ঘাটতি এখন স্পষ্ট হয়ে উঠছে। যদি হরমুজ প্রণালি পুনরায় না খোলা হয়, তাহলে আমাদের উল্লেখযোগ্যভাবে উচ্চ জ্বালানি দামের জন্য প্রস্তুত থাকতে হবে।’

হরমুজ প্রণালির সম্ভাব্য দীর্ঘমেয়াদি বন্ধের প্রভাব বাজার পর্যাপ্তভাবে বিবেচনা করছে না বলেও সতর্ক করেন তিনি।

আইইএ আবারো জরুরি তেল মজুত থেকে সরবরাহ ছাড়তে পারে কি-না, এমন প্রশ্নের জবাবে বিরল বলেন, সংস্থাটি দ্রুত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে প্রস্তুত।

তিনি বলেন, ‘আমরা এখনো সেখানে পৌঁছাইনি, তবে বিষয়টি অবশ্যই বিবেচনায় রয়েছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..