সর্বশেষ :
স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ইরানি স্পিকারের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান সিডনি সুইনি ঝড়ে ফের ঊর্ধ্বমুখী আমেরিকান ঈগলের শেয়ারদর মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বাজার অস্থিরতায় ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোর রেকর্ড মুনাফা জাপানে করপোরেট দেউলিয়াত্ব ১২ বছরের সর্বোচ্চ মার্চে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বেড়ে ১৬৪ বিলিয়ন ডলারে জানুয়ারি-মার্চ প্রান্তিক: বিশ্বজুড়ে পিসি বিক্রি বেড়েছে আড়াই শতাংশ জ্বালানি তেল রফতানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রেকর্ড ছোঁয়া অবস্থানে যুক্তরাষ্ট্র জিডিটি নিলামে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে ৩.৪%

মার্চে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বেড়ে ১৬৪ বিলিয়ন ডলারে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৬, | ১৯:১০:৫৭ |
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতি বেড়েছে ২ শতাংশ। চলতি বছরের মার্চে বাজেট ঘাটতি ৪০০ কোটি ডলার বেড়ে ১৬ হাজার ৪০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

দেশটির ট্রেজারি বিভাগ গত সপ্তাহে এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

প্রধানত ব্যক্তিগত ও করপোরেট কর ছাড়ের কারণে রিফান্ডের পরিমাণ বৃদ্ধি এবং কৃষকদের জন্য ত্রাণ সহায়তা বাড়ায় এ ঘাটতি তৈরি হয়েছে বলে জানিয়েছে সরকারি হিসাব ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিভাগটি।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে এক মাসে বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রভাব গত মাসের বাজেট তথ্যে পুরোপুরি ফুটে ওঠেনি। মার্চের তথ্যানুযায়ী, সামরিক ও প্রতিরক্ষা খাতে ব্যয় গত বছরের তুলনায় মাত্র ২০০ কোটি ডলার বা ৩ শতাংশ বেড়ে ৬ হাজার ৫০০ কোটি ডলার হয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মতে, যুদ্ধের প্রথম ছয়দিনেই ব্যয় হয়েছে ১ হাজার ১৩০ কোটি ডলার। অন্যদিকে ডেমোক্রেটিক নেতা চাক শুমারের দাবি, যুদ্ধের প্রকৃত খরচ এরই মধ্যে ৪ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছেছে, যদিও এ হিসাবের উৎস তিনি উল্লেখ করেননি।

ট্রেজারি বিভাগের এক কর্মকর্তা জানান, যুদ্ধের অনেক বড় ব্যয়, যেমন ব্যবহৃত অস্ত্রশস্ত্র প্রতিস্থাপন আগামী মাসগুলোর বাজেটে প্রতিফলিত হবে।

গত বছর রিপাবলিকান সমর্থিত নতুন কর আইন কার্যকর হওয়ার পর এবার কর ফেরতের হিড়িক পড়েছে। মার্চে ব্যক্তিগত কর ফেরতের পরিমাণ ২২ শতাংশ বেড়ে ৮ হাজার ৫০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। নতুন আইনের অধীনে ওভারটাইম, বকশিশ, দেশীয় গাড়ির ঋণের সুদ এবং স্থানীয় কর প্রদানের ক্ষেত্রে বড় ধরনের ছাড় দেয়া হয়েছে। ব্যবসায়িক খাতেও করপোরেট কর ফেরত ২১৪ শতাংশ বেড়ে ৮০০ কোটি ডলারে পৌঁছেছে।

তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, সাধারণ মানুষ কর ছাড়ের মাধ্যমে যে বাড়তি অর্থ হাতে পাচ্ছে, তা ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের বর্ধিত মূল্য মেটাতেই শেষ হয়ে যেতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..