যুদ্ধে প্রতিদিন ১ কোটি ২০ লাখ ব্যারেল তেলের সরবরাহ ব্যাহত: আইইএ প্রধান

মিয়ানমারের ইয়াঙ্গুনে একটি পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন চালকেরা —রয়টার্স

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০১, | ১৮:৫৯:৪৯ |
চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল। তিনি সতর্ক করে বলেছেন, মার্চের তুলনায় এপ্রিল মাসে এই সরবরাহ বিঘ্নের প্রভাব দ্বিগুণ হতে পারে এবং খুব শিগগিরই ইউরোপেও এর প্রভাব দৃশ্যমান হবে।

নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান নিকোলাই ট্যাঙ্গেনের সঙ্গে এক পডকাস্টে আলাপকালে বিরোল বলেন, চলমান যুদ্ধ ইতোমধ্যে আঞ্চলিকভাবে প্রায় ৪০টি গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের চাপ তৈরি হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলছে।

তিনি আরও বলেন, বর্তমানে সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে জেট ফুয়েল ও ডিজেলের ঘাটতিকে কেন্দ্র করে। এ সংকট ইতোমধ্যে এশিয়ার বিভিন্ন অঞ্চলে অনুভূত হচ্ছে। তবে এপ্রিল বা মে মাসের মধ্যে ইউরোপেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..