✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল ব্যবসায়ীর, আহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ১৭:১১:৩২ |
মাদারীপুরের রাজৈর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের সালিশকে কেন্দ্র করে সংঘর্ষে জাকির শেখ (৫৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রেবা বেগম ও মেয়ে তাজনূর বেগম গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নিহতের মেয়ের স্বামী রাসেল কাজীর সঙ্গে প্রতিবেশী মজিদ খানের দীর্ঘদিনের জমিজমা বিরোধ ছিল। এ বিরোধ মীমাংসার জন্য সালিশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হন জাকির শেখ ও তার পরিবারের সদস্যরা।

সালিশ চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তিনজনকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাকির শেখকে মৃত ঘোষণা করেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসী প্রতিপক্ষের চারটি ঘরে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..