✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শেয়ারবাজার

ছুটির পর প্রথম কার্যদিবসে সূচকে উল্টোচিত্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ১২:০৬:২২ |
পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৭ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। দীর্ঘ এই ছুটির পর লেনদেন শুরুর প্রথম দিনেই বড় পতনে লেনদেন চলছে বাজারে। সকাল ১০টায় শুরু হওয়া লেনদেনের প্রথম ১ ঘণ্টা ৬ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে গিয়েছে। গত ১৬ মার্চ সবশেষ কার্যদিবসে সূচক বেড়েছিল ৩৪ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা ৬ মিনিট পর্যন্ত ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৭৭টি শেয়ার ও ইউনিটের মধ্যে দরপতন হয়েছে ২৪৮টির। বিপরীতে বেড়েছে মাত্র ৮৮টির। আর ৪১টির দর এসময় পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।

প্রথম ঘণ্টায় দাম কমার তালিকায় এই বিশালসংখ্যক সিকিউরিটিজ চলে যাওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে ৫ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে পৌনা ১১টা নাগাদ সূচক আরেকটু কমে ৫ হাজার ২৮৭ পয়েন্টে নেমেছিল। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৩ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট কমে ২ হাজার ২০ পয়েন্টে নেমেছে।

আজ ১ ঘণ্টা ৬ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ১৫১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। সর্বশেষ গত ১৬ মার্চ বাজারটিতে ৪৬০ কোটি ৩১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..