✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আন্তর্জাতিক বাজারে আকস্মিক তেলের ব্যাপক দরপতন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৩, | ১৮:০১:৩১ |
ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে আগামী ৫দিনের জন্য হামলার পরিকল্পনা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ মার্চ) তার ঘোষণার পর আকস্মিকভাবে আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক দরপতন হয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ট্রাম্প এমন ঘোষণা দেওয়ার অল্প সময়ের মধ্যে তেলের দাম গড়ে ১৩ শতাংশ কমে গেছে।

ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১৭ ডলার কমে ৯৬ ডলারে নেমে এসেছে। অর্থাৎ ব্রেন্টের দাম কমেছে ১৫ শতাংশ। অপরদিকে ইউএস টেক্সাস ইন্টারমেডিয়েটের দাম প্রতি ব্যারেল ১৩ ডলার কমে গেছে। যা আগের দামের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ কম। বর্তমানে এ তেল প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮৫ দশমিক ২৮ শতাংশ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালানোর পর এবং ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ায়। যা এক পর্যায়ে ১০৬ ডলার পর্যন্ত ছুয়েছিল।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..