✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৭ দিন বন্ধের পর শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে মঙ্গলবার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৩, | ১৪:২০:৫০ |
পবিত্র শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা সাত দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হতে যাচ্ছে। রমজান মাসে পোস্ট ক্লোজিং সেশনসহ ৩ ঘণ্টা ৫০ মিনিট লেনদেন হলেও ঈদের পর প্রচলিত নিয়ম অনুযায়ী পুরো সাড়ে ৪ ঘণ্টা লেনদেন হবে উভয় শেয়ারবাজারে।

শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ১৭ মার্চ থেকে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত টানা সাত দিন ডিএসই ও সিএসইর দাপ্তরিক কার্যক্রমসহ উভয় শেয়ারবাজারে লেনদেন বন্ধ রয়েছে। 

স্টক এক্সচেঞ্জ দুটির পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান মাস ও ঈদের ছুটি শেষে অফিসের সময়সূচি আবার আগের নিয়মে ফিরবে। 

স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ডিএসই ও সিএসইর অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং লেনদেন সেশন সম্পন্ন হবে।

রমজানে উভয় শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন হয়। এরপর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন পরিচালিত হয়েছে। পুরো মাসজুড়ে ডিএসই ও সিএসইর অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলমান ছিলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..