✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নিজেদের মজুত থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১২, | ১০:৫৮:৩০ |
নাগরিক ও মিত্র দেশগুলোর জন্য নিজেদের কৌশলগত রিজার্ভ (ইউএস স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ-এসপিআর) থেকে ১৭ কোটি ২০ লাখ ডলার তেল অবমুক্ত ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় (ইউএস ডিপার্টমেন্ট অব এনার্জি)।

আগামী সপ্তাহ থেকে এই তেল বিতরণ শুরু হবে এবং ৪ মাস বা ১২০ দিন পর্যন্ত চলবে বিতরণ কার্যক্রম। গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন জ্বালানি মন্ত্রণালয়।

দুই অঙ্গরাজ্য টেক্সাস ও লুইজিয়ানায় ভূগর্ভস্থ ডিপোতে জ্বালানি তেলের রিজার্ভ আছে যুক্তরাষ্ট্রের। সেই রিজার্ভে মজুত আছে মোট ৪১ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি তেল। এটি বিশ্বের বৃহত্তম জ্বালানি তেলের রিজার্ভ। দুই ডিপোর মোট ধারণক্ষমতা ৭০ কোটি ব্যারেল তেল।

জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য এই জ্বলানি রিজার্ভ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছরের মধ্য এসপিআরের রিজার্ভে ২০ কোটি ব্যারেল তেল যুক্ত করা হবে এই শর্তের ভিত্তিতে ছাড়া দেওয়া হচ্ছে এই ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি তেল পরিবহনের আন্তর্জাতিক বাণিজ্যিক রুট হরমুজ প্রণালীতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরান।

আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, সেসবের ২০ শতাংশই এই রুট ব্যবহার করে।

ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুসারে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালীতে ১০টির বেশি তেলবাহী ট্যাংকার জাহাজে হামলা হয়েছে। সম্প্রতি এই প্রণালিতে মাইন বসানো শুরু করেছে ইরান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..