✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘জিততে চলেছি, জাতি আমাদের সঙ্গে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-০৭, | ১৮:২৯:৪২ |

ব্যাটলগ্রাউন্ডগুলোতে ক্রমাগত এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে জো বাইডেন বলেছেন, পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই লড়াইয়ে আমরা জিততে চলেছি। এখনও আমাদের বিজয় চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু ইলেকটোরাল কলেজ ভোট ও ভোট গণনা আমাদেরকে বলছে সব কিছু পরিষ্কার। পুরো জাতি আমাদের সঙ্গে আছে। তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন এ খবর প্রকাশ হওয়ার পরই দৃশ্যপট পাল্টে যেতে থাকে। অনেকেই মনে করতে থাকেন তিনি বিজয় ঘোষণা করবেন। কিন্তু দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই রাজনীতিক মাথা ঠাণ্ডা রাখলেন। তিনি নিজের রাজ্য দেলাওয়ারের উইলমিংটন থেকে বললেন, আমরা এই লড়াইয়ে জিততে চলেছি।

গতকাল থেকে কি ঘটে চলেছে সেদিকে দৃষ্টি দিন। ২৪ ঘন্টা ধরে আমরা জর্জিয়াতে পিছিয়ে ছিলাম। এখন এগিয়ে গেছি। ওই রাজ্যে আমরা জয় পেতে চলেছি। ২৪ ঘন্টা আগে আমরা
পেনসিলভ্যানিয়াতেও পিছিয়ে ছিলাম। এখন সেখানে জয় পেতে চলেছি। এখন আমরা এগিয়ে আছি। আমরা অ্যারিজোনা এবং নেভাদায়ও জয় পেতে চলেছি। আসলে নেভাদায় আমাদের লিড এখন প্রায় দ্বিগুন। আমরা এখন তিন শতাধিক ইলেকটোরাল কলেজ ভোট পেতে চলেছি। আমরা সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পেতে চলেছি। জাতি আমাদের সঙ্গে আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..