✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৮, | ১১:৩৬:০৭ |
টটেনহ্যাম অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরোর লাল কার্ড তার সতীর্থদের মনোবলে বড় ধাক্কা দিলো। সেই রেশ আর কাটল না। আধঘণ্টার মধ্যে ১০ জনের দল হয়ে যাওয়া স্পারদের ২-০ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড।

মাইকেল ক্যারিকের অধীনে জয়ের ধারা অব্যাহত রাখল ম্যানচেস্টার ক্লাব। টানা চার জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে সেরা চারে শক্ত অবস্থান নিল তারা। ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ক্যারিকের দল। লিগে সাত ম্যাচ ধরে জয়খরায় ভোগা টটেনহ্যাম ২৯ পয়েন্টে ১৪তম।



ওল্ড ট্রাফোর্ডে ৩৮ মিনিটে ব্রায়ান এমবেউমো ইউনাইটেডকে এগিয়ে দেন। ব্রুনো ফের্নান্দেস ও কবি মাইনুর যোগসাজশে কর্নার থেকে দারুণ ফিনিশিংয়ে জাল কাঁপান তিনি। ডিওগো ডালোটের বাঁকানো ক্রসে ব্রুনো ফের্নান্দেস ৮১ মিনিটে দ্বিতীয় গোল করেন।

এর আগে লাল কার্ড দেখে আরও তোপের মুখে পড়েন রোমেরো। এই আর্জেন্টাইন টটেনহ্যামের বোর্ডের কড়া সমালোচনা করে রোষানলে ছিলেন। এদিন কাসেমিরোকে কড়া ট্যাকল করে ২৯ মিনিটে মার্চিং অর্ডার পান।

চলতি মৌসুমে দ্বিতীয় লাল কার্ড দেখার কারণে চারটি ম্যাচ খেলতে পারবেন না। এর মধ্যে ২২ ফেব্রুয়ারি আর্সেনালের বিপক্ষে লন্ডন ডার্বিও আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..