✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন ফাঁসির আসামি আবুল কালাম আজাদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২১, | ১১:৫৪:১০ |
মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে নিজেকে নির্দোষ দাবি করে আত্মসমর্পণ করেন তিনি। তার আত্মসমর্পণের আবেদনটি প্রসিকিউশন পেয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি জানান, মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণ করার আবেদন পেয়েছে প্রসিকিউশন।

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় আবুল কালাম আজাদের বিরুদ্ধে। ২০১৩ সালের ২১ জানুয়ারি তার ফাঁসির রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। নিজের সাজা স্থগিত চেয়ে গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। অবশেষে আজ নিজেই আত্মসমর্পণ করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..