সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মানবতাবিরোধী অপরাধ : ইনুর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন কনস্টেবল মাসুদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৩, | ১১:৫০:০৮ |
চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় ছয় হত্যা, উসকানি, ষড়যন্ত্রসহ আট অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন কনস্টেবল মাসুদ রানা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্যানেলের অন্য সদস্য হলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

নবম সাক্ষী হিসেবে মাসুদ রানার জবানবন্দি রেকর্ড করছেন ট্রাইব্যুনাল। তিনি তদন্ত সংস্থার লাইব্রেরি ও রেকর্ড শাখায় সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। জবানবন্দিতে এ মামলায় কি কি জব্দ করা হয়েছে, তা তুলে ধরছেন তিনি। এর মধ্যে কয়টি অডিও বা ভিডিও রয়েছে, এসবের বিবরণ দিচ্ছেন তিনি। 

এর আগে, ৬ জানুয়ারি ক্যামেরা ট্রায়ালে অষ্টম সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। সাক্ষ্যগ্রহণের সময় শুধুমাত্র প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা ছিলেন। সাক্ষীর নিরাপত্তার স্বার্থে ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য নেওয়া হয় বলে জানিয়েছে প্রসিকিউশন। ২৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে শহীদ বাবা হত্যার বিচার চেয়েছেন সাত নম্বর সাক্ষী। 

এদিন সকালে কারাগার থেকে ইনুকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি। গত ২ নভেম্বর তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..