✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম, দেশে ভরি কত?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৮, | ১৮:২৪:৫৪ |
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১১টা ৩৯ মিনিটে স্পট স্বর্ণের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৩৫ দশমিক ৬২ ডলারে নেমে আসে। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও সমান ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৪ দশমিক ৪০ ডলারে নেমেছে।

গত ২৯ ডিসেম্বর ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে লেনদেন হয় স্বর্ণ। সে তুলনায় সপ্তাহখানেকের ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম প্রায় ১১০ ডলার কমেছে। ডলারের মূল্যবৃদ্ধি ও মুনাফা গ্রহণের প্রবণতার কারণে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি সীমিত হয়ে পড়েছে।

এদিকে স্পট রুপার দাম ২ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত ২৯ ডিসেম্বর সর্বকালের সর্বোচ্চ ৮৩ দশমিক ৬২ ডলারে পৌঁছেছিল রুপার দাম।

এইচএসবিসি জানিয়েছে, ২০২৬ সালে রুপার দাম প্রতি আউন্স ৫৮ থেকে ৮৮ ডলারের মধ্যে লেনদেন হতে পারে। বিনিয়োগ চাহিদা এবং উচ্চ স্বর্ণমূল্য এর পেছনে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে। তবে বছরের শেষ দিকে বড় দরপতনের ঝুঁকির কথাও জানিয়েছে ব্যাংকটি।

এদিকে দেশের বাজারে আজ (বৃহস্পতিবার) প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতনপদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..