✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঘুষের লাখ টাকাসহ প্রাথমিক শিক্ষা অফিসার হাতেনাতে আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৭, | ২২:৫৩:৫৪ |
ঘুষের এক লাখ ২০ হাজার টাকাসহ যশোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পেনশন ও বেতন সমতাকরণ সংক্রান্ত নথি আটকে রেখে ঘুষ নেওয়ার অভিযোগে এরইমধ্যে মামলা দায়ের করা হয়েছে।  

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষের টাকা গ্রহণকালে শিক্ষা অফিসারকে আটক করা হয়েছে বলে দুদকের জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।

দুদক সূত্র জানায়, অভিযোগকারী মো. নূরুন্নবীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিক যাচাই শেষে ঘুষ দাবির সত্যতা পাওয়া যায়। এরপর কমিশনের অনুমোদনে একটি ফাঁদ মামলা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম ঘুষের টাকা গ্রহণ করে নিজের অফিস টেবিলের ডান পাশের ড্রয়ারে সংরক্ষণ করেন। খবর পেয়ে দুদকের ফাঁদ টিম দ্রুত সেখানে পৌঁছে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ড্রয়ার থেকে ঘুষের অর্থ উদ্ধার করে এবং আইনানুগভাবে জব্দ করে।

ঘুষ গ্রহণে অভিযোগ এনে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..