✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার নিয়ে ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০১, | ১৭:২৫:৫৯ |
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার নিয়ে বুধবার (৩১ ডিসেম্বর) দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জামায়াত আমির জানান, রয়টার্সকে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সংস্থাটির একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন— ‘ভারত যেহেতু প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ, কথাবার্তা বা বৈঠক হয় কি না।’

ডা. শফিকুর রহমান লেখেন, তিনি তখন সাংবাদিককে জানান, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতার কারণে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ-বিদেশের অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি সে সময় ভারতের দুজন কূটনীতিকও তাকে দেখতে তার বাসায় এসেছিলেন এবং অন্যদের মতো তাদের সঙ্গেও সাধারণ সৌজন্য সাক্ষাৎ ও কথা হয়েছে।

তিনি আরও লেখেন, কূটনীতিকদের সঙ্গে আলোচনার সময় তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যেসব কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেসব বিষয় পাবলিসিটিতে দেয়া হয়েছে এবং ভারতীয় কূটনীতিকদের সঙ্গেও হওয়া সাক্ষাৎ প্রকাশ করতে চেয়েছিলেন। তবে তারা সেটি প্রকাশ না করার অনুরোধ করেন। তিনি জানান, তখনই বলা হয়েছিল, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যেকোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আসবে এবং এখানে গোপনীয়তার কিছু নেই।

পোস্টে জামায়াত আমির বলেন, ভারতের সঙ্গে তার গোপন বৈঠক হয়েছে এমন সংবাদ প্রকাশ হওয়ায় তিনি বিস্মিত। এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..