✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৮, | ১১:০২:১৪ |
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। সংকটময় মুহূর্ত পার করছেন তিনি। এ অবস্থায় দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।


পোস্টে বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।



এর আগে শনিবার দিবাগত রাত ১২টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, সত্যিকার অর্থে ২৩শে নভেম্বর ভর্তি হয়েছেন। ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হয়েছিলো। সে কারণেই সিসিইউ ও পরে আইসিউতে। স্বাভাবিকভাবেই উন্নতি হয়েছে বলা যাবে না। অত্যন্ত সংকটময় অবস্থা পার করছেন। এ সংকট উতরিয়ে যেতে পারলে হয়তো আমরা ভালো কিছু শুনতে পাবো।

তিনি আরও জানান, চিকিৎসকরা সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করছেন এবং দেশী বিদেশী চিকিৎসকের সঙ্গে জুবাইদা রহমান যুক্ত আছেন।

এর আগে রোববার রাত সাড়ে নয়টার পর মিসেস জিয়াকে দেখতে হাসপাতালে যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান এবং তারা সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..