৫শ’ টাকার বাজি ধরে কনকনে শীতে খালে ১০০ ডুব, প্রাণ গেল কৃষকের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৫, | ১৯:৩৬:৪৫ |
ঝালকাঠির রাজাপুরে ৫শ’ টাকায় বাজি ধরে খালে ১০০ ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত বাবুল বড়ইয়া মোল্লা বাড়ী এলাকার আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক। 

স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, সকালে বাবুল মোল্লা বাড়ি থেকে একবস্তা চাল মাথায় নিয়ে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে নিয়ে আসেন। কনকনে শীতের সকালে পরিশ্রমের কারণে বাবুল মোল্লার শরীর গরম হয়ে উঠলে তিনি বাজারের উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫শ' টাকার বিনিময়ে খালে নেমে ১শ’ ডুব দেয়ার বাজি ধরে খালি গায়ে খালে নেমে একটানা ১শ’ ডুব দেয়। এ সময় খালের দুই পাশে থাকা লোকজনকে ভিডিও করতে নিষেধ করে ওই কৃষক। 

এক পর্যায়ে ১শ' ডুব দেয়া শেষ হলে তিনি খালের পাড়ে রাস্তায় উঠে এসে অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই বদলে যায় চারপাশের দৃশ্যপট। এ সময় স্বজনরা তাকে কম্বল পেঁচিয়ে আগুনের তাপ ও তেল গরম করে দেয়ার পরেও তার অবস্থা অবনতি হতে থাকে। পরে স্বজনরা তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...