৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৫, | ১৩:০৭:৪২ |
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চের পথে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর সাড়ে ১২টার দিকে একটি বুলেট প্রুফ বাসে করে তিনি ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা দেন।   

এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে ছিলেন।  

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তাদের বহনকারী উড়োজাহাজটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয় বিমানটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...