✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে : তারেক রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৫, | ১০:৪৯:০৬ |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি সিলেটে অবতরণ করেছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার কিছুটা আগে সেখানে অবতরণ করে। এখানে প্রায় ১ ঘণ্টার  গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে।

জানা গেছে, বেলা ১১টা ৪৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
 
এদিকে, দেশে ফিরেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন তারেক রহমান। ওই পোস্টে তিনি দুটি ছবি পোস্ট করে লেখেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’ ছবি দুটির একটিতে দেখা যায় তারেক রহমানকে। অপরটিতে তার সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমানকে দেখা যায়। 

এদিকে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান একই কথা লিখে নিজের ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করেছেন।

ছবিটিতে তারেক রহমান-জুবাইদা রহমানের সঙ্গে দেখা যায় তাদের একমাত্র সন্তান জাইমা রহমানকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..