✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মুগ্ধতায় শেহতাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৪, | ২১:৫৬:১৫ |
এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শাহতাজ মনিরা হাশেম। বিজ্ঞাপন থেকে নাটক, সবখানেই ছিল তার সরব উপস্থিতি। তবে সংগীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে বিয়ের পর থেকেই পর্দা থেকে খানিকটা দূরে রয়েছেন শাহতাজ। বর্তমানে পুরোদমে সংসার নিয়ে ব্যস্ত থাকলেও সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন তিনি।



বুধবার বিকেলে ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শাহতাজ, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। বর্তমানে তিনি থাইল্যান্ডের পাতায়া বিচে অবস্থান করছেন।এদিন শেয়ার করা ওই ছবিগুলোতে শাহতাজকে দেখা গেছে সৈকতে গোধূলি লগ্ন উপভোগ করতে।

শাহতাজকে পরনে ছিলো সাদা রঙের একটি অফ-শোল্ডার গাউনে, যা তাকে বেশ মোহনীয় করে তুলেছে। এছাড়াও চুলে লাগানো বড় সাদা ফুল তার সৌন্দর্যে আলাদা মাত্রা এনেছে।

এছাড়াও সৈকতের বালু তটে রেস্টুরেন্টের আলোকসজ্জিত পরিবেশের মাঝে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দিনের সমাপ্তি টানার এর চেয়ে ভালো উপায় আর হতে পারে না’।

ছবিগুলো প্রকাশের পর শাহতাজের ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে প্রশংসায় মেতেছেন। একজন অনুরাগী লিখেছেন, ‘হোয়াইট অ্যাঞ্জেল’, আরেকজন লিখেছেন ‘গর্জিয়াস’। কেউ কেউ তার এই নতুন লুক দেখে তাকে ‘সো প্রিটি গার্ল’ বলেও অভিহিত করেছেন।

আড়ালে থাকার কারণ ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ কাজ কমিয়ে দেওয়া নিয়ে শাহতাজ কখনো পরিষ্কার করে কিছু বলেননি। নাটক, টেলিছবি এবং মিউজিক ভিডিওতে তার যে দারুণ পথচলা শুরু হয়েছিল, তা এখন সামাজিক মাধ্যমের সরব উপস্থিতিতেই সীমাবদ্ধ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..