হাদি হত্যায় জড়িত মোটরসাইকেল চালকের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৪, | ১৯:৩০:০৩ |
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদিকে গুলির সময় যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে সেটির চালক আলমগীরের এক ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৪ ডিসেম্বর) আদাবর থানা যুবলীগ কর্মী হিমনকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও প্রচুর বিস্ফোরকসহ গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।


শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিল এলাকায় প্রচার শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে।

গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এদিকে হাদিকে গুলির ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...