✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

খুবই এক্সসাইটিং একটা জার্নি হবে : সাবিলা নূর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১৭, | ১৪:১১:৪৬ |

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তার নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। শুরু থেকেই এই সিনেমার অংশ হওয়া নিয়ে নিজের মিশ্র অভিজ্ঞতার কথা জানান তিনি।

 
 

সংবাদ সম্মেলনে সাবিলা নূর বলেন, ‘আমার মধ্যে আসলে কিছুটা নার্ভাসনেস ছিল, যখন তানিম ভাইয়া প্রথমে আমাকে এ চরিত্রটির কথা বলেন। তবে এর পরপরই যখন শুনলাম যে, আমাদের কিংবদন্তি অভিনয়শিল্পী মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকে একসাথে একটি সিনেমাতে পাবো।’

 

তিনি আরও জানান, সিনেমার স্ক্রিপ্ট তাকে আরও বেশি আগ্রহী করে তোলে।

সাবিলার কথায়, ‘সেই সাথে স্বাধীন ভাইয়া এবং সামিউলের স্ক্রিপ্টের কথা বলতে হয়। তারা এত দুর্দান্তভাবে সংলাপ লিখেছেন, সবকিছু দেখার পরে মনে হলো এটা খুবই এক্সসাইটিং একটা জার্নি হবে।’

‘আমি প্রত্যাশা করছি, বনলতা এক্সপ্রেসের জার্নিটা অনেক দুর্দান্ত কিছু একটা হবে।’ গুণী সব সহ-অভিনেতা এবং শক্তিশালী চিত্রনাট্যের কারণে অভিনেত্রী মনে করছেন, 'বনলতা এক্সপ্রেস' দর্শকদের কাছে একটি ভিন্ন অভিজ্ঞতা নিয়ে হাজির হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..