✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সুখবর নিয়ে ফিরলেন তুষি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১৭, | ১১:১২:৫৩ |
বছর তিনেক আগে মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমার পর দীর্ঘ সময় নতুন ছবির খবরে আড়ালে ছিলেন অভিনেত্রী নাজিফা তুষি। অবশেষে সেই অপেক্ষার অবসান। পরিচালক মেজবাউর রহমান সুমন–এর নতুন সিনেমা ‘রইদ’-এর হাত ধরে আবারও আলোচনায় ফিরলেন তিনি।


গতকাল মঙ্গলবার পোস্টার প্রকাশের পরপরই এসেছে সিনেমার ট্রেলার। প্রকাশের পরপরই অন্তর্জালে এটি নিয়ে শুরু হয় আলোচনা। অভিনয়শিল্পী, পরিচালক, কলাকুশলী থেকে শুরু করে সিনেমাপ্রেমীদেরও নজর কাড়ে এই ট্রেলার। 

এদিকে ট্রেলার প্রকাশের আগে ‘রইদ’ সিনেমার পোস্টার প্রকাশ করা হয়। তখনই জানানো হয়, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের’ ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশনে’ অফিশিয়ালি নির্বাচিত হয়েছে ‘রইদ’।

‘রইদ’ সিনেমার দৃশ্যে নাজিফা তুষি

এদিন ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করা মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ শিল্পী ও কলাকুশলীরা।

মেজবাউর রহমান সুমন জানান, ‘রটারড্যামের টাইগার প্রতিযোগিতায় (মূল প্রতিযোগিতা) বিশ্ব প্রিমিয়ার হবে আমাদের “রইদ” সিনেমার। এই প্রথম কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আইএফএফআরের মূল প্রতিযোগিতায় আমন্ত্রিত হলো। ফলে “রইদ” সারা বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলোর সঙ্গে টাইগার সেকশনে প্রতিযোগিতা করবে মর্যাদাপূর্ণ টাইগার অ্যাওয়ার্ডের জন্য।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..