✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অভিনেত্রীর কাছে সাতবার চড় খেলেন অক্ষয়!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১৭, | ১০:৫৫:৩০ |

মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’। ভারত-পাকিস্তান দুই দেশেই ছবিটি নিয়ে চর্চা তুঙ্গে। যদিও ছবির মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর, তবু আলো কেড়ে নিয়েছেন অক্ষয় খান্না। ‘রহমান ডাকাত’ চরিত্রে তার অভিনয় ইতিমধ্যেই প্রশংসায় ভাসছে।

এর পাশাপাশি ছবিতে অক্ষয়ের একটি বিশেষ নাচের দৃশ্যও দারুণভাবে নজর কেড়েছে। এমনকী অভিনেতার অভিনয় দক্ষতার প্রশংসা করে স্মৃতি ইরানি দাবি করেছেন, এই ছবির জন্য অক্ষয়ের ‘অস্কার’ পাওয়া উচিত।

তবে পর্দার সাফল্যের আড়ালে লুকিয়ে রয়েছে কঠিন শুটিংয়ের গল্প। ছবির একটি আবেগঘন দৃশ্যে সহ-অভিনেত্রী সৌম্য ট্যান্ডনের হাতে টানা সাতবার চড় খেতে হয়েছিল অক্ষয়কে!

দৃশ্যটিতে দেখানো হয়—দুই গ্যাংয়ের সংঘর্ষে তাদের বড় ছেলের মৃত্যু হয়। খবর পেয়ে ছুটে আসেন সৌম্য। ছেলের মৃত্যুর জন্য স্বামী অক্ষয়কেই দায়ী করে আবেগের বশে তাঁর গালে চড় মারেন তিনি। যদিও বাস্তবে এই দৃশ্যটি করতে গিয়ে বিপাকে পড়েন সৌম্য। বারবার চেষ্টা করেও ঠিকমতো চড় মারতে পারছিলেন না। শেষমেশ সাহস সঞ্চয় করে মারতে শুরু করলে দেখা যায়, অক্ষয় নিজেই প্রতিবার রিটেক চাইছেন!

সৌম্য জানান, পরিচালক আদিত্য ধর ও অক্ষয়—দু’জনেই চাইছিলেন দৃশ্যটি যেন একেবারে বাস্তব মনে হয়। সেই কারণেই একের পর এক রিটেক চলে। শেষ পর্যন্ত সাত নম্বর চড়েই মিলল মনের মতো শট। তখনই থামতে বলেন অক্ষয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..