✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আরিফিন শুভর সঙ্গে আলোচিত সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-০৮, | ১৩:৩৬:৫৭ |

আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নূর’ অবশেষে মুক্তির অপেক্ষায়। পরিচালক রায়হান রাফী নির্মিত প্রেমের গল্পটি প্রেক্ষাগৃহে নয়, সরাসরি মুক্তি পাচ্ছে ওটিটিতে। সোশ্যাল প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে দেখা যাবে সিনেমাটি। 

 

সিনেমাটিতে সিনেমায় ঐশীর বিপরীতে নায়ক হিসেবে আছেন আরিফিন শুভ। এর আগে আরও দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তারা। গত ২৯ নভেম্বর প্রকাশিত হয় ‘নূর’-এর অফিসিয়াল টিজার; মাত্র ৪২ সেকেন্ডের সেই ভিডিওতে প্রেম-বিরহের আভাস পাওয়া যায়। আর মুক্তির আগেই ভাইরাল হয় টিজারের একটি চুমুর দৃশ্য, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

দর্শকদের একাংশের দাবি, মুক্তির আগেই প্রচারণার উদ্দেশ্যে এই দৃশ্য ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে শুভ-ঐশীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন রটে।

 
 

 
 

অবশেষে এ বিষয়ে মুখ খুললেন নায়িকা ঐশী। দেশের একটি ইংরেজি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘নূর-এ অভিনয় করেছি। সেখানে একটি চুমুর দৃশ্য আছে। এটাকে আমি অভিনয় হিসেবেই দেখছি। এর বাইরে কিছু নয়। বাস্তবে শুভর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।’

তার ভাষায়, ‘চুমুর দৃশ্য না থাকলে বদলে অন্য কিছুই থাকতে পারত, যেমন নায়ককে ধাক্কা দেওয়া বা চড় মারা। অভিনয়ের প্রয়োজনে যে দৃশ্য প্রয়োজন, সেটিই তো করতে হয়।’

বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ঐশী। বেশিরভাগ দৃশ্যের কাজ শেষ। আর ‘নূর’ মুক্তি পাচ্ছে ১০ ডিসেম্বর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..