✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘আমি জাস্ট এই লোকটাকে ভালোবাসি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-৩১, | ০৮:১৭:৩৭ |

সম্প্রতি সামাজিক মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার কেন্দ্রে রিপনের নেপাল ভ্রমণ। সম্প্রতি রিপন মিয়া নেপালে গিয়ে সেখানের নানা জায়গায় ঘুরে বেড়িয়েছেন। আর সেসবের ভ্লগ এখন সামাজিক মাধ্যমে। অনেকেই রিপন মিয়াকে নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

এবার আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে মুখ খুললেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। রিপনের ভ্লগ দেখে এই অভিনেত্রী বললেন, ‘এতো সুন্দর ভ্লগ আমি আমার লাইফে কখনো দেখিনি। আমি জাস্ট এই লোকটাকে ভালোবাসি।রিপন ভাই এতো জেনুইন কীভাবে করে আল্লাহ জানে।’

 

রিপন মিয়ার সংলাপও মুখস্ত অভিনেত্রীর। তিনি উল্লেখ করলেন, যেমন ‘লাম্পা একটা ঘুম দিয়া লাইছি’, ‘গাড়ির মধ্যে হামাইলাম’, ‘ঘুমতে উডলে একটা রঙ চা না খাইলে মাতার গিট্টুডি খুলে না’ এবং ‘এরপর আমি একটা চিনির প্যাকেট খুললাম।’ রিপনের এই সাবলীলতাই অভিনেত্রীকে আকৃষ্ট করেছে।

তিনি বলেন, ‘এতো সুন্দর ডায়লগ কিভাবে দেয় মানুষ! আর ওনাকে এতো ন্যাচারাল লাগে… তা বলে বুঝানো যাবে না।’

রিপন মিয়ার কনটেন্ট এখন কেবল সাধারণ দর্শক নয়, বিনোদন অঙ্গনের তারকাদের মাঝেও সাড়া ফেলেছে। তার ভিন্নধর্মী উপস্থাপনা ও নিজস্ব ভাষাভঙ্গি দ্রুতই হয়ে উঠছে সবার মন জয় করার অন্যতম উপকরণ- অন্তত তিশার এই বক্তব্যের পর এমনটাই মনে হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..