✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তারকাদের প্রার্থনায় মাইলস্টোন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২১, | ০৬:৩৯:১৫ |

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন শোবিজ তারকারামাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন শোবিজ তারকারা

রাজধানীর উত্তরায় তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং ১টা ১৮ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

এদিন দুপুরে স্কুল ছুটির সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত অন্তত ৫০ জনকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

এমন ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশবাসী। সেইসাথে শোবিজ তারকারাও।

শাকিব খান লিখেছেন, রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই।’

মেহজাবীন চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত। সকলের জন্য প্রার্থনা করছি!’

তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘মাইলস্টোনের জন্য প্রার্থনা।’

শবনম বুবলী শোক জানিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনি সহায় হোন, এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন, সকল মা বাবাকে ধৈর্য দান করুন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..