✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টালিউড সিনেমায় শারমান যোশির সঙ্গে তানজিন তিশা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৫, | ১৪:২৪:৫৫ |

প্রথমবারের মত বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা শারমন যোশি। টালিউডের এই সিনেমায় তার সঙ্গে কাজ করবেন বাংলাদেশের অভিনয়শিল্পী খায়রুল বাসার ও তানজিন তিশা। এছাড়াও এই সিনেমায় দেখা যাবে টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। খবর আনন্দবাজারের।

‘ভালোবাসার মরশুম’ নামের এই সিনেমাটির পরিচালক এম এন রাজ। এর আগে জিৎ অভিনীত ‘রাবণ’ পরিচালনা করে আলোচনা এসেছিলেন তিনি।

জানা গেছে, ‘ভালোবাসার মরশুম’ সিনেমায় শারমন যোশির চরিত্রের নাম আবির। তানজিন তিশা ও সুস্মিতার চরিত্রের নাম যথাক্রমে হিয়া ও পারমিতা। আর খায়রুল বাসার অভিনীত চরিত্রটির নাম গৌরব। এই সিনেমার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে শারমন যোশি জানান, এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন তিনি।

তিনি বলেন, ‘সত্যজিৎ রায়ের অনেক বড় ভক্ত আমি। এখন প্রাদেশিক ভাষায় অনেক ভালো ভালো কাজ হচ্ছে। বাংলা সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগছে। এর আগে বাংলা ভাষার কোনো সিনেমায় কাজ করা হয়নি। তবে আমি বাংলা সিনেমার দর্শক, নিয়মিত দেখি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..