✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ বৃহস্পতিবার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-৩০, | ১০:১৯:৩৩ |

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২০তম ‘ড্র’ আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানা গেছে।


সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’ তে ৬,০০,০০০/- (ছয় লাখ) টাকার ১টি, ৩,২৫,০০০/- (তিন লাখ পঁচিশ হাজার) টাকার ১টি, ১,০০,০০০/- (এক লাখ) টাকার ২টি, ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার ২টি এবং ১০,০০০/- (দশ হাজার) টাকার ৪০টি-সহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে। আগামী ৩ আগস্ট জাতীয় দৈনিক পত্রিকায় ‘ড্র’ এর ফলাফল প্রকাশিত হবে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..