✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-৩০, | ০৯:৩৯:৫১ |

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আজিজ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। নিহত কুলসুমা বেগম (৪০) বান্দরবান জেলার আলীকদম উপজেলার বাসিন্দা। তার স্বামী আজিজ মিয়া পেশায় একজন নির্মাণ শ্রমিক। পরিবারসহ গত দুই বছর ধরে খোয়াজনগরের নুরুল আবছারের বাসায় ভাড়া থাকতেন তারা। তাদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

জানা যায়, ভোররাতে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের জেরে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে আজিজ মিয়া ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর করেন এবং ঘরে থাকা মরিচ বাটার শিল দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় কুলসুমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-চট্টগ্রাম প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..