✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ, যুক্তিতর্ক রোববার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৮, | ১৩:৪২:১১ |

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে আগামী রোববার।

আজ বুধবার (৮ অক্টোবর) সর্বশেষ সাক্ষী মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরকে ৪র্থ দিনের মতো  জেরা করেন ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার পক্ষের আইনজীবী।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইবুনাল-১ এ এই জেরা অনুষ্ঠিত হয়। এর আগে, গত তিনদিন একই সাক্ষীকে জেরা করা হয়।

সাক্ষ্যে এই তদন্ত কর্মকর্তা জানান, জুলাইতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসী দেশের ৫০টিরও অধিক জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে। ৪১ জেলার ৪৩৮ টি স্পটে গণহত্যা চলেছে। শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় ২৫ কার্যদিবসে মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। প্রত্যেকেই জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

এছাড়া আজ আশুলিয়াতে ৬ লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ হয় ট্রাইবুনাল ২ -এ।

অপরদিকে, আগামীকাল চানখারপুলের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..