✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাইলস্টোন ট্র্যাজেডি : গভীর শোক ও সমবেদনা জানালেন জেমস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৩, | ০৯:৩৪:৩৪ |

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন স্কুলশিক্ষার্থী-শিক্ষক প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় শোকাহত গোটা দেশ। হৃদয়বিদারক এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস ও তার দল নগরবাউল।

‘নগরবাউল জেমস’–এর অফিসিয়াল ফেসবুক পেজে এক শোকবার্তায় জেমস লেখেন, —‘এ ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের হৃদয়বিদারক সমবেদনা। আহত শিক্ষার্থী ও তাদের পরিবার যেভাবে দুঃসহ সময় পার করছেন, আমরা তাদের পাশে আছি।’

জেমস আরও জানান, ‘বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, যারা সাহসিকতার সঙ্গে দ্রুত পরিস্থিতি মোকাবেলা করেছেন। নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি।’

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন জেমস, অংশ নিচ্ছেন একাধিক কনসার্টে। তারই অংশ হিসেবে আগামী ২৫ জুলাই ফিলাডেলফিয়ার একটি আয়োজনে ‘নগরবাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হবে। এরপর ২ আগস্ট ভার্জিনিয়ার উডব্রিজ শহরের ‘ফ্রিডম হাই স্কুলে’ হবে আরেকটি কনসার্ট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..