✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পূর্ণিমা দাসের পোস্ট শেয়ার করে ‘মুছে ফেললেন’ তিশা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৩, | ০৯:১৫:০৬ |

মাইলস্টোন কলেজের শিক্ষিকা পূর্ণিমা দাসের ফেসবুকে দেওয়া বক্তব্য নিয়ে এখন আলোচনা তুঙ্গে। আগুনে পুড়ে যাওয়া হায়দার আলী ভবনের শিক্ষিকা পূর্ণিমা দাস নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ভুল তথ্য ছড়াবেন না।’ সেই সঙ্গে লাশ গুমের বিষয়টি গুজব উল্লেখ করে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। পূর্ণিমা দাসের সেই পোস্ট ফেসবুকে শেয়ার করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

তবে পোস্টটি শেয়ার করার পর নেটিজেনদের একের পর এক বিরুপ মন্তব্যে শেষ পর্যন্ত সেটি মুছে ফেলেছেন এ অভিনেত্রী।

5
তিশার সেই পোস্টের স্ক্রিনশট

বুধবার (২৩ জুলাই) সকালে মাইলস্টোন কলেজের শিক্ষিকা পূর্ণিমা দাস নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ভুল তথ্য ছড়াবেন না।’ লাশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন সেই শিক্ষিকা। সেই পোস্ট শেয়ার করেছেন রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও।

অভিনেত্রী তিশাকেও শেয়ার করতে দেখা যায় পোস্টটি। তবে ঘণ্টাখানেকের মধ্যেই পোস্টটি ডিলিট করে দেন তিনি। এর আগে একের পর এক নেতিবাচক মন্তব্য দেখা যায় অভিনেত্রীর সেই পোস্টে। ধারনা করা হচ্ছে, নেতিবাচক কমেন্টের কারণেই পোস্টটি ডিলিট করেছেন তিশা।

অন্যদিকে পূর্ণিমা দাসের সেই পোস্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আরেক অভিনেত্রী সাদিয়া আয়মান। পূর্ণিমা দাসের বক্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না সাদিয়া আয়মান। বরং বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..