সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

অপ্রয়োজনীয় ই-মেইল বন্ধের উপায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৯, | ০৮:১০:৩৬ |

মনের ভুলে বা কাজের চাপে নিজের জিমেইল অ্যাকাউন্টে আসা অপ্রয়োজনীয় ই-মেইলগুলো মুছে ফেলা আর হয়ে ওঠে না অনেকের। ইনবক্স ভরে যায় অপ্রয়োজনীয় ই-মেইলে। অপ্রয়োজনীয় ই-মেইল বেশি থাকলে দরকারের সময় গুরুত্বপূর্ণ ই-মেইল খুঁজে পেতে বেশ ঝামেলা হয়।

অসংখ্য মেইলের মধ্যে থেকে একটি একটি করে বেছে অপ্রয়োজনীয় মেইল ডিলিট করা সময়সাপেক্ষ। প্রযুক্তিবিদেরা বলছেন, ডিলিট করা ছাড়া অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ করার কিন্তু অন্য উপায়ও রয়েছে। জেনে নিন কীভাবে তা করতে হয়-

১। মোবাইল ফোন বা কম্পিউটার থেকে মেইল খুলুন।

 

২। বিজ্ঞাপন বা প্রচারমূলক সংস্থা থেকে আসা মেইল বন্ধ করার জন্য প্রথমে তা ‘আনসাবস্ক্রাইব’ করতে হবে।

৩। তার জন্য নির্দিষ্ট সংস্থা থেকে আসা যে কোনো একটি মেইল খুলে নিন।

৪। এই পাতার একেবারে ডান দিকে দেখুন তিনটি ‘ডট’ বা বিন্দুচিহ্ন।

৫। সেখানে ক্লিক করলেই বিভিন্ন অপশন-যুক্ত দীর্ঘ একটি তালিকা বেরিয়ে পড়বে।

৬। তারপর সেখান থেকে ‘আনসাবস্ক্রাইব’ অপশনে ক্লিক করলেই কাজ হয়ে যাবে। অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ হবে সহজেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..