✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শাহ আমানতে আমদানি নি *ষি দ্ধ ক্রিম ও সিগা রেট জ *ব্দ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৯, | ০৭:৩০:১৪ |

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশফেরত দুই যাত্রীর কাছ থেকে ১৯০ কার্টন প্লাটিনাম সিগারেট ও আমদানি নিষিদ্ধ ৯২০ কৌটা পাকিস্তানি ডিউ ক্রিম জব্দ করেছে কাস্টমস ও এনএসআই টিম।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ওই দুই যাত্রী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে একটি ফ্লাইটযোগে চট্টগ্রাম আসেন। এরপর তাদের ব্যাগেজ তল্লাশি করে এসব মালামাল জব্দ করেন কাস্টমস এবং বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা কর্মকর্তারা।

 

অভিযুক্তরা হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার নূরনবী এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মিজানুর রহমান। তাদের  থেকে জব্দকৃত পণ্যের বাজার মূল্য ৯ লাখ ৮৭ হাজার টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ফেনীর ছাগলনাইয়ার নূর নবী ও চট্টগ্রামের হাটহাজারীর মো. মিজানুর রহমান ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমস ও এনএসআই টিম ব্যাগেজ স্ক্যানিং করে। এসময় সন্দেহজনক প্রতীয়মান হওয়ায়তল্লাশির মাধ্যমে কাস্টমস ও এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম সিগারেট ও ক্রিম উদ্ধার করে।

তিনি আরও জানান, উভয় যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয় এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনায় আইনানুগ ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..