✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কোনো চাঁদা বাজ কে ছাড় নয়, সে যত প্রভাব শালী হোক : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৮, | ০৬:১৯:১৩ |

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় লোক বা যত প্রভাবশালী হোক না কেন। তাদের কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না।

এসময় মাদকের প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, মাদকের গডফাদারগুলো ধরা না পড়ার জন্য আমাদের অনেক সংস্থা আছে তাদেরও দায় রয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে প্রধান উপদেষ্টার দপ্তরে কি নিয়ে আলোচনা হয়েছিল, তা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির নিয়মিত সভা ছিল। ওখানে কি নিয়ে আলোচনা হয়েছে সেটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলবেন।

পুলিশ ও সেনাবাহিনীকে সমন্বয় করে প্রস্তুতি নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে প্রেস সচিব ইতোমধ্যে ব্রিফিং করেছেন। সে বিষয়ে আপনারা সবাই জানেন।

 

নির্বাচনকে সামনে রেখে পুলিশকে প্রশিক্ষিত করতে সেপ্টেম্বর থেকে একটি প্রশিক্ষণ শুরু হবে, এ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের যে ট্রেনিং সেটা আগস্ট মাস থেকে শুরু করব। প্রশিক্ষণটা এক ব্যাচ যাবে আরেক ব্যাচ আসবে। এভাবে নির্বাচনের আগ পর্যন্ত চলবে।

এসপি-ওসিদের বদলি পরিবর্তন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসপি ও ওসিদের বদলি এটা চলমান প্রক্রিয়া। এটা হতেই থাকবে। সবসময় পোস্টিং হচ্ছে।

তিনি বলেন, আজকে যে বিষয়ে প্রস্তুতি ও আলোচনা হয়েছে সেটা হলো মাদকের বিষয়ে। মাদক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এটা কীভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনা করেছি। এজন্য কক্সবাজারে আমাদের বড় একটা উচ্চপর্যায়ের কমিটি গিয়েছিল। তার অর্জনটা কি সেটা দেখার জন্য। আমরা জানতে পেরেছি কিছুটা সুফল আমরা পেয়েছি৷

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মাদক ধরার পরিমাণ অনেক বেড়েছে। মাদক কারবারীও ধরা পড়ছে কিন্তু গডফাদাররা এখনো ধরা পড়ছে না। এই গডফাদারগুলো ধরা না পড়ার জন্য আমাদের কিছু সংস্থা আছে তাদেরও দায় রয়েছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না। কাদের থেকে সহযোগিতা পাচ্ছি না সেটা আপাতত বলকে চাচ্ছি না। কিন্তু অনেক আছে যাদের থেকে আসরা সহযোগিতা পাচ্ছি না এই মাদকের গডফাদারদের ধরার জন্য।

চাঁদাবাজিসহ নানা বিষয় নিয়ে চিরুনি অভিযান চলছিল, সে বিষয়ে অগ্রগতি জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা গুলশানের চাঁদাবাজদের ধরেছি সেটা বড় করে রিপোর্ট প্রকাশিত হয়েছে। কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক, যত প্রভাবশালীই হোক না কেন।

সমন্বয়ক পরিচয় দিচ্ছে কেউ কেউ, এ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে ছাড়া দেওয়া হবে না। সে যত বড় পরিচয়ই দেয় না কেন, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..