✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিটকয়েনের দাম ইতিহাসে প্রথমবার ১ লাখ ২০ হাজার ডলার ছাড়ালো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৪, | ০৪:৩৫:২০ |

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ইতিহাসে প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে। এশিয়ান ট্রেডিং সেশনে বিটকয়েনের দাম সর্বোচ্চ ১ লাখ ২১ হাজার ২০৭ ডলারে পৌঁছায় এবং চূড়ান্তভাবে লেনদেন হয় ১ লাখ ২০ হাজার ৮৫৬ ডলারে। চলতি বছরের শুরু থেকে এর মূল্য প্রায় ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রতিনিধি পরিষদের ডিজিটাল সম্পদ সংক্রান্ত আইনগত বিল আলোচনা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ক্রিপ্টো প্রেসিডেন্ট’ দাবি এবং আইন সংস্কারের আহ্বান এই মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কারণ। বিখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকরকের স্পট বিটকয়েন ইটিএফ-এ সাত লাখের বেশি বিটকয়েন রয়েছে, যা বাজারে স্থিতিশীলতা ও বিশ্বাস বাড়িয়েছে।

ক্রিপ্টো বিশ্লেষকরা মনে করছেন, বিটকয়েন শীঘ্রই ১ লাখ ৫০ হাজার ডলার ছুঁয়ে ফেলবে। বর্তমানে বিটকয়েনের বাজার মূল্য প্রায় ২.৫ ট্রিলিয়ন ডলার এবং দ্বিতীয় অবস্থানে থাকা ইথারের মূল্যও বৃদ্ধি পেয়ে প্রায় ৩,০৪৮ ডলারে দাঁড়িয়েছে। সমগ্র ক্রিপ্টো বাজারের মূল্য প্রায় ৩.৭৮ ট্রিলিয়ন ডলার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..